১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী অফিস পোড়ানোর অভিযোগ

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২২, ৮:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী অফিস পোড়ানোর অভিযোগ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : দুর্গাপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে নির্বাচনী অফিসের নৌকা পোড়ানোর অভিযোগ উঠেছে। এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে দুর্গাপুর থানা পুলিশ। সারাদেশের ন্যায় আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপের অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুর উপজেলার ৬নং মাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে মাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড জয়কৃঞ্চপুর চেতনার মোড়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম সম্রাটের নৌকার নির্বাচনী অফিসের সামনে ঝুলিয়ে রাখা নৌকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাসান ফারুক ইমাম সুমনের কর্মী সমর্থকদের ওপরে।

এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। ঘটনাস্থল পরিদর্শন করেছে দুর্গাপুর থানা পুলিশ। মাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী কমিটির সভাপতি আমিন উদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড জয়কৃষ্ণপুর চেতনার মোড়ে নৌকা প্রতীকের ওয়ার্ড নির্বাচনী অফিসের সামনে ঝুলিয়ে রাখা নৌকায় ৩ জানুয়ারী সোমবার সন্ধা সাড়ে ৭ টার দিকে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।

মুহূর্তের মধ্যেই দৃশ্যমান নৌকা ও নৌকা প্রতীকের পোস্টারগুলো পুড়ে ছাঁই হয়ে যায়। এ বিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, এই বিষয়ে অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নির্বাচনী অফিসের সামনে ঝুলিয়ে রাখা নৌকা আংশিক পুড়ে গেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন