বাগমারায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত
মচমইল থেকে সংবাদদাতা : “মুজিব বর্ষের সফলতা, ঘরে বসেই সকল ভাতা” প্রতিপাদ্যক সামনে রেখে রাজশাহীর বাগমারায় উদযাপিত হল ২৩ তম জাতীয় সমাজসেবা দিবস। গতকাল রোববার সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি বের করা হয়।
পরিষদ চত্বরে র্যালি শেষে সমাজসেবা কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. মাহমুদ হাসান, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
