চৌবাড়িয়া হাটের জায়গা জবর দখল!
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মান্দার ভারশোঁ ইউপির চৌবাড়িয়া হাটের প্রায় কোটি টাকা মুল্যর সরকারী খাস সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, এ ঘটনা উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও এখানো সম্পত্তি অবৈধ দখল মুক্ত করা হয়নি। এ নিয়ে এলাকাবাসীর মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে, প্রতিনিয়ত বাড়ছে ক্ষোভের মাত্রা।
স্থানীয়রা জানান, ভারশোঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি (বহিস্কৃত) আলতাজ উদ্দিনের ছেট ভাই আতাউর রহমান হাটের প্রায় কোটি টাকা মুল্যের সরকারী সম্পত্তি জবরদখল করে মেসার্স আশা টেড্রার্স সার ও কীটনাশক ব্যবসা করছেন। অথচ ভুমিহীন হতদরিদ্ররা ক্ষুদ্র ব্যবসার করতে একখন্ড জায়গার জন্য বিভিন্ন মহলের দ্বারে দ্বারে দীর্ঘদিন ধরে ধর্ণা দিয়েও একখন্ড জায়গা পায়নি।
কিন্ত্ত কোটিপতি আতাউর রহমান প্রায় কোটি টাকা মুল্যর সরকারী জায়গা জবরদখল করে আছে। এদিকে ভুমিহীন ক্ষুদ্র ব্যবসায়ীরা এসব জায়গা উদ্ধার ও বাজারের অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে লীজ দেবার দাবী করেছে। এবিষয়ে জানতে চাইলে আতাউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, জবরদখল নয় তারা এখানে অনেক আগে থেকেই ব্যবসা করছেন। এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
