সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

প্লেনের টয়লেটে কোয়ারেন্টাইনে এক নারী

Paris
Update : শনিবার, ১ জানুয়ারি, ২০২২

এফএনএস : যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে প্লেনে করে আইসল্যান্ডে যাওয়ার পথে মাঝ আকাশে এক নারীর করোনা শনাক্ত হয়। এরপর তাকে প্লেনের টয়লেটে তিন ঘণ্টা কোয়ারেন্টাইনে রাখা হয়। ওই সময় টয়লেটের দরজায় লিখে রাখা হয়, ‘এটি ব্যবহারযোগ্য নয়।’ গত ১৯ ডিসেম্বর এ ঘটনা ঘটেছে। ওই প্লেনযাত্রীর নাম মারিসা ফোটিও। তিনি বাবা ও ভাইয়ের সঙ্গে শিকাগো থেকে আইসল্যান্ড হয়ে সুইজারল্যান্ডে যাচ্ছিলেন। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের। সিএনএনের ওই প্রতিবেদনে বলা হয়, মারিসার দুই ডোজ করোনার টিকা নেওয়ার পাশাপাশি নিয়েছেন বুস্টার ডোজও।

প্লেনে ওঠার আগে দুইবার পিসিআর এবং পাঁচবার র‌্যাপিড টেস্ট করান তিনি। প্রতিবারই তার করোনা নেগেটিভ আসে। কিন্তু ফ্লাইট শুরুর দেড় ঘণ্টা আগে তার গলায় সমস্যা অনুভব করেন। এরপর প্লেন আটলান্টিকের ওপরে মাঝ আকাশে থাকাকালে আবারও তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।

মারিসা বলেন, ‘করোনা পজিটিভ আসার পর আমি আতঙ্কিত হয়ে কাঁদতে শুরু করি। আমার পরিবারের সদস্যদের জন্য দুশ্চিন্তা হয়। প্লেনের অন্যান্যের নিয়েও চিন্তা হচ্ছিল।’ ওই ফ্লাইটের অ্যাটেনডেন্ট রকি বলেন, প্লেনে সব আসনে যাত্রী থাকায় মারিসাকে আলাদা করে রাখার সুযোগ ছিল না। তাই কোয়ারেন্টাইন হিসেবে তাকে টয়লেটে আটকে রাখা হয়েছিল। তার ক্ষেত্রে যা করা হয়েছে সেটা আমাদের কাজের অংশ।


আরোও অন্যান্য খবর
Paris