সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

জম্মু ও কাশ্মিরে সংঘর্ষে দুই পাকিস্তানিসহ ৬ জন নিহত

Paris
Update : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

এফএনএস : ভারতশাসিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তার বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে দুই পাকিস্তানিসহ ৬ জন নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় কুলগাম ওবং অন্তনাগে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের ‘সন্ত্রাসী’ বলে দাবি করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কাশ্মিরের কুলগাম ও অনন্তনাগ জেলায় দু’টি পৃথক সংঘর্ষে জঙ্গিরা নিহত হন। কাশ্মির পুলিশের ইনস্পেক্টর জেনারেল বিজয় কুমার দাবি করেন, নিহতরা পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের সদস্য।

নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের ঘটনাকে ‘বড় সাফল্য’ হিসেবে দেখছেন তিনি। কাশ্মির পুলিশ আরও জানিয়েছে, নিহত ছয়জনের মধ্যে চার জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে দু’জন পাকিস্তানি এবং দু’জন স্থানীয় সন্ত্রাসী। বাকি দু’জনের পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশের ধারণা, ইংরেজি নববর্ষের আগে বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল তাদের। এদিকে অনন্তনাগের নৌগাম এলাকায় তল্লাশি অভিযানের সময় এক পুলিশকর্মী আহত হয়েছেন।

তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, অনন্তনাগে সংঘর্ষ শুরুর পরই কুলগামের মিরহামা গ্রামে অভিযান চালানো হয়। ওই গ্রামে সন্ত্রাসী লুকিয়ে থাকার খবর ছিল পুলিশের কাছে। সংঘর্ষের ঘটনায় কাশ্মিরের গুরুত্বপূর্ণ জায়গায় তল্লাশি বাড়িয়েছে প্রশাসন।


আরোও অন্যান্য খবর
Paris