১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ৭:০০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে রাজশাহী জেলা পরিষদের সভা কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। মাসিক সভায় স্বাগত বক্তব্য জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, আগামী জানুয়ারী মাসের ২৩ তারিখে এই পরিষদের মেয়াদ শেষ হবে, হয়তো এটায় আমাদের শেষ সভা। আপনাদের সব সময় পাশে পাওয়ায় আমি সকল সদস্যদের প্রতিকৃতজ্ঞ। এর ফলে আমাদের মেয়াদ কালে নগরীর কোর্ট চত্বরে জেলা পরিষদের পুরানো ভবণ ভেঙ্গে আমরা দৃষ্টিনন্দন বহুলত ভবন নির্মান করতে সক্ষম হয়েছি।

আমাদের মেয়াদের গত দুই বছর আমার করোনা মহামারীকে মোকাবেলা করেছি। আমাদের নেতৃত্বে রাজশাহী জেলার ৯টি উপজেলায় জেলা পরিষদ করোনা সেবায় সর্বদা নিয়োজিত ছিল। রাজশাহী জেলা পরিষদ করোনায় ক্ষতিগ্রাস্থ মানুষে পাশে অক্সিজেন সিলিন্ডার সহ সকল স্বাস্থ্যসেবা প্রদান করেছে। তিনি পরিশেষে বলে আমার অজান্তে আমি যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করবেন, এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। সভায় অর্থবছরের এডিপি বরাদ্দ নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান।

তিনি বলেন, এবারের সদস্যদেরকে জেলা পরিষদ সারাজীবন মনে রাখবে, আপনাদের সহযোগিতায় আজ জেলা পরিষদের এই দৃষ্টিনন্দন ভবনটি নির্মাণ করা সম্ভব হয়েছে। তাই আপনাদের প্রতি জেলা পরিষদ কৃতজ্ঞ থাববে। সভায় পর্ববর্তী কার্য বিবরণী পাঠ ও দৃঢ়ীকরণ, ২০২১-২০২২ অর্থ বছরের এডিপি‘র সাধারণ বরাদ্দে প্রকল্প গ্রহন সংক্রান্ত আলোচনা, অনুদান প্রদান সংক্রান্ত আলোচনা, জেলা পরিষদের বিভিন্ন দোকান/মার্কেটের ভাড়া বৃদ্ধি ও বরাদ্দ গ্রহীতার মালিকানা হস্তান্তর সংক্রান্ত, জেলা পরিষদের মালিকানাধীন জমি লীজ প্রদান বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মাসিক সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের সাধারণ সদস্য-৬ ও প্যানেল চেয়ারম্যান-১ নাইমুল হুদা রানা সহ পরিষদের সকল সদস্য। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মাসুদ-ই- মোহাম্মদ ও প্রধান হিসাবরক্ষক আব্দুল মান্নান সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন