পবায় পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়নে অংশ গ্রহণমূলক গ্রামীন মূল্যায়ন মতবিনিময়
পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়নে বাংলাদেশ পানি ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৮ কার্যকরণ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় প্রণীত “অংশগ্রহণ মুলক গ্রামীন মূল্যায়ন (চজঅ)” এর খসড়া রিপোর্টের উপর মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওডগ) আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো.দেলওয়ার হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লসমী চাকমা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার অতিরিক্ত সচিব বাবু মন্টু কুমার বিশ্বাস, পরিচালক মোহা. আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খান, প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন টিমলিডার মো. সেলিম ভূঁইয়া।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দিন, কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, হরিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মফিদুল ইসলাম বাচ্চুসহ উপজেলা প্রশাসন বিভিন্ন দপ্তর ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার কর্মকর্তাবৃন্দ।
