১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলা

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ৬:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলা
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : ‘বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা: একসূত্রে গাঁথা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবা উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৯ ডিসেম্বর) সকালে পবা উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ২দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিদুল ইসলাম বাচ্চু, পবা উপজেলা আ’লীগের দফতর সম্পাদক আমিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন