সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ইন্দোনেশিয়ায় নৌকা ভেঙে সাগরে ভাসছেন রোহিঙ্গারা

Paris
Update : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

এফএনএস : নারী ও শিশুসহ বেশ কয়েক ডজন রোহিঙ্গা শরণার্থীকে বহনকারী একটি নৌকা ভেঙে পড়েছে। এখন তারা ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশের উপকূলের পানিতে আটকা পড়েছে। গত সোমবার স্থানীয় কর্তৃপক্ষ ও বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গারা বহু বছর ধরে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে ঢোকার চেষ্টা করছেন। এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে সাগর শান্ত থাকায় তারা জীবনের ঝুঁকি নিয়ে নৌকাযোগে সাগরে নামেন।

গত সোমবার জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, আচেহের বিরুয়েনের পানিতে রোববার রোহিঙ্গাদের বহনকারী নৌকাটি দেখা গেছে। শরণার্থীদের উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। নৌকাটিতে ৭০ জনের মতো শরণার্থী ছিলেন। স্থানীয় মৎস্যজীবী কমিউনিটির নেতা বদরুদ্দিন জুসুফ বলেন, নৌকায় ১২০ জন রোহিঙ্গা ছিলেন। তাদের খাবার সরবরাহ করা হয়েছে। আটকেপড়া রোহিঙ্গাদের উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির ইন্দোনেশীয় নির্বাহী পরিচালক উসমান হামিদ বলেন, শরণার্থীরা যাতে সাগরে বিপজ্জনক পরিস্থিতি এড়াতে পারেন, সে জন্য তল্লাশি ও উদ্ধারে আঞ্চলিক দেশগুলোর যৌথ দায়িত্ব নেওয়া দরকার।


আরোও অন্যান্য খবর
Paris