মেয়র লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন পবা উপজেলা প্রেসক্লাব নবনির্বাচিত সদস্যরা
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন পবা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যবৃন্দ। এ সময় নবনির্বাচিত সদস্যবৃন্দকে অভিনন্দন জানান সিটি মেয়র মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা রকিবুল ইসলাম, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান পলাশ, সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, নির্বাহী সদস্য নাফিজুর রহমান পারভেজ, অনিক মাহমুদ পলাশসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
