১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ৬:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে উপজেলার ১৬ টি ইউনিয়নে ১৫৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। গতকাল সোমবার বেলা ১১ টায় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে সকল প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান এর সভাপতিত্বে এবং নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফার পরিচালনায় প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান প্রমুখ। প্রিজাইডিং কর্মকর্তাদের উদ্দেশ্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, পঞ্চম ধাপে বাগমারায় অনুষ্ঠিত নির্বাচনকে সুষ্ঠ শান্তিপূর্ন, নিরপেক্ষ ও সর্বাধিক ভোটারের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে চলেছে প্রশাসন।

এই নির্বাচনে বিশৃংখলা, পেশিশক্তি বা কোন রকম সহিংসতা মেনে নেয়া হবে না। কোন প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে নির্বাচনী আচরনবিধি মেনে চলতে আমরা কঠোর ভাবে নির্দেশনা জারি করেছি। এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। উক্ত প্রশিক্ষণে ১৫৩ জন প্রিজাইডিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন