১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান ইউনিয়নের নতুন কমিটির শপথ

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ৬:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান ইউনিয়নের নতুন কমিটির শপথ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নব কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্টির সভাকক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে শপথবাক্য পাঠ করান, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম। এ সময় নতুন কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শপথগ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সম্পাদক অ্যাড. আসলাম সরকার, জেলা পরিষদের প্যানেল মেয়র নাইমুল হুদা রানা, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, মহানগর শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, ট্রেড ইউনিয়নের প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ। শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তারা নতুন কমিটির উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।
নব নির্বাচিতরা হলেন, রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ আলী, সহ-সভাপতি হারুনর রশিদ হারান, সহ-সভাপতি রায়হান আলী,

সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, যুগ্ম-সম্পাদক শাহাদুল ইসলাম সাবর, সহ-সম্পাদক মফিজুল ইসলাম মফিজ, কোষাধ্যক্ষ আকতারুজ্জামান হেলিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-সাংগঠনিক সম্পাদক মোক্তার আলী লোলো, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন আনার, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম কালু, সড়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সড়ক সম্পাদক আবু সাইদ, কায্যকারী সদস্য মোক্তার হোসেন, আব্দুল গাফ্ফার, কিরণ শেখ ও আব্দুল করিম লালু।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন