তানোরে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন
আলিফ হোসেন, তানোর : রাজশাহীর তানোরের সরনজাই ইউনিয়নের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ভবনের উদ্বোধন করেন। জানা গেছে, গতকাল সোমবার সরনজাই বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শুকদেবপুর উচ্চ বিদ্যালয়ের নতুুুন একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সরনজাই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী আলহাজ্ব সাইদুর রহমান সরকার আবু সাঈদের সভাপতিত্বে শুকদেবপুর উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল বাসার সুজন,
জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য রামিল হাসান সুইট ও মোর্শেদুল মোমেনিন রিয়াদপ্রমুখ। এদিকে একই দিন পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের উদ্যোগে কোয়েলহাট দু’দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও বিজয়ীদের মধ্য পুরুস্কার বিতরণ করেন সাংসদ ওমর ফারুক চৌধুরী।
