১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে আ’লীগের ৪ ও স্বতন্ত্র ২ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ৮:২০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
চারঘাটে আ’লীগের ৪ ও স্বতন্ত্র ২ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত
বিজ্ঞাপন

আরা ডেস্ক : চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর চারঘাটে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চারজন প্রার্থী বিজয়ী হয়েছেন। এছাড়া দুটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন দুইজন। গতকাল রোববার রাতে বেসরকারী ফলাফলে তাদের বিজয়ী ঘোষনা করা হয়। নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। এরা হলেন, চারঘাট সদর ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা) ফজলুল হক, ভায়ালক্ষিপুর ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা) আব্দুল মজিদ প্রামানিক, সরদহ ইউনিয়নে (নৌকা) হাসানুজ্জামান মধু, শলুয়া ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা) আবুল কালাম আজদ।

এছাড়া উপজেলার ইউসুফপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে বিদ্রোহী হিসেবে চেয়ারম্যান হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মাখন (ঘোড়া) এবং নিমপাড়া ইউনিয়নে বিএনপি সমর্থক মিজানুর রহমান (চশমা) স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৩ জন, ২২৩ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ১১৭ জন। এর মধ্যে পুরুষ ৭০ হাজার ৫৩৪ জন ও নারী ৬৯ হাজার ৫৮৩ জন। মোট ৬০টি কেন্দ্রে ৪১৩টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন