বাঘায় দুইটিতে নৌকা একটিতে বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত
আরা ডেস্ক : বাঘা উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২টিতে আ’লীগ দলীয় ও ১টিতে আ’লীগের বিদ্রোহী (বহিস্কৃত) প্রার্থী বিজয়ী হয়েছেন। কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে আড়ানি ইউনিয়নে আ’লীগ প্রার্থী রফিকুল ইসলাম (নৌকা প্রতীকে পেয়েছেন ৪৪২২ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র দলীয় স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ২৯২৪ ভোট,ওয়কার্স পার্টির এনামুল হক হাতুড়ি মার্কা প্রতীকে পেয়েছেন ৯৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী মাহাতাব আলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৪২ ভোট।
বাউসায় আ’লীগের বিদ্রোহী (বহিস্কৃত) প্রার্থী নুরমোহাম্মদ (তুফান) মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৮১৬৫ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন (পলাশ) আনারস প্রতীকে পেয়েছেন ৫৪২৮ ভোট, আ’লীগ দলীয় প্রার্থী শফিকুর রহমান (নৌকা প্রতীকে পেয়েছেন ৫৪৮১ ভোট। চকরাজাপুর ইউনিয়নে আ’লীগের দলীয় প্রার্থী ডিএম বাবুল মনোয়ার নৌকা প্রতীকে পেয়েছেন ৪২২২ ভোট, তার নিকটতম বিদ্রোহী (বহিস্কৃত) প্রার্থী আজিজুল আলম (আনারস প্রতীকে ৩১০১)।
