১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিক মেয়রের সাথে জেলা মিশুক ও সিএনজি মালিক সমিতি নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ৬:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিক মেয়রের সাথে জেলা মিশুক ও সিএনজি মালিক সমিতি নেতৃবৃন্দের সাক্ষাৎ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সাথে গতকাল শনিবার দুপুরে নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী জেলা মিশুক ও সি.এন.জি মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান সিটি মেয়র।

এ সময় রাজশাহী জেলা মিশুক ও সি.এন.জি মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুস সাত্তার মিনু, সহ-সভাপতি মোঃ আহসান হাবিব, সহ-সভাপতি মোঃ মাসুদ রানা শাহিন, সাধারণ সম্পাদক মোঃ দিদার হোসেন ভুলু, সহ-সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, কোষাধ্যক্ষ মোঃ ওয়ায়েশ, সদস্য মোঃ মীর সাফি সজল ও মোঃ আরিফুল আজম আরিফ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন