রাজশাহীতে ২১ জুয়াড়ি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ২১ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) দুটি দল গত শুক্রবার রাতে আলাদা দুটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এরমধ্যে নগরীর শাহমখদুম থানার ভুগরইল সিহাড়ের মোড় এলাকা থেকে ১০ জন এবং দামকুড়া থানার শিতলাই ভাঙড়িপাড়া এলাকা থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। ভুগরইল থেকে গ্রেপ্তার ১০ জন হলেন- মাহাবুব আলম (৩৭), ডলার হোসেন (৩৬), শহিদুল ইসলাম (৩৬), মো. রনি (৩৫), আহম্মেদ হোসেন (৩৩), রেহান আলী (৩০), মানিক আহমেদ (৩১), আবু রায়হান (২৫), রুবেল হাসান (২৫) ও শফিকুল ইসলাম (৩৫)।
তাঁদের কাছ থেকে জুয়া খেলার তিন সেট তাস ও ১৫ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে। শিতলাই ভাঙড়িপাড়া থেকে গ্রেপ্তার ১১ জন হলেন- সালেক উদ্দিন (৫০), সদল আলী (৪০), সালাম হোসেন (৫০), তোতা মিয়া (৪০), ফিরোজ আলী (৩৭), মঞ্জুর আলী (৩৫), খাইরুল ইসলাম (৩৫), মেসের আলী (৩১), সোহেল রানা (৩২), ওয়াসিম আলী (৩৫), এবং মুক্তার আলী (৩৫)। তাঁদের কাছ থেকে তিন সেট তাস ও ৬ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়েছে। নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, এদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
