রাসিক মেয়রকে ইনসাবের ক্রেস্ট প্রদান
প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্যপুত্র রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় ক্রেস্ট প্রদান করেছেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
গতকাল শনিবার নগর ভবনে মেয়রকে ক্রেস্ট প্রদান করেন তারা। এ সময় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি, সহ-সাধারণ সম্পাদক মোঃ নবাব আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রাসেল উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
