১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

১০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাফর আহম্মেদের দাফন সম্পন্ন

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১, ৭:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
১০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাফর আহম্মেদের দাফন সম্পন্ন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : মহানগরীর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা জাফর আহম্মেদ এর জানাযা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আসর হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন জামে মসজিদ মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। পরে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র।

জানাযা নামাজে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম বাবুল, মোঃ বদরুজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার ও মীর ইসতিয়াক আহম্মেদ লিমন,

আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মোসাব্বিরুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ফিরোজ কবির সেন্টু, শিল্প ও বাণিজ্য সম্পাদক এ.এস.এম ওমর শরীফ রাজীব, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন সহ মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন