১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রগ্রেসিভ ইন্সুরেন্সে মা মেয়ের ভোগান্তি মেয়াদ শেষেও মিলছে না বীমার টাকা

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ৫:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
প্রগ্রেসিভ ইন্সুরেন্সে মা মেয়ের ভোগান্তি মেয়াদ শেষেও মিলছে না বীমার টাকা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : প্রগেসিভ লাইভ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড রাজশাহী সাহেব বাজার শাখাতে বারো বছর মেয়াদী সঞ্চয় বীমার জমানো টাকা পাচ্ছেনা দূর্গাপুর নিবাসী দুই মহিলা। নির্দিষ্ট মেয়াদের চাইতে দুই বছর অতিক্রম হলেও ঐ দুই বীমা গ্রহীতা পাচ্ছেনা নিজেদের পাওনা। ভুক্তভোগী সাবরিনা আক্তার ও তার মা রেহেনা বেগম হেনা অভিযোগ করে বলেন, ২০০৭ সালের ডিসেম্বর মাসে উক্ত ইন্সুরেন্স কোম্পানির এক কর্মকর্তার কথায় উভয়েই আলাদা আলাদা দুটো সঞ্চয় বীমা খোলেন। বারো বছর মেয়াদী উক্ত বীমার বার্ষিক প্রিমিয়াম রেহেনা বেগম জমা দিতেন ১৮৫৯ টাকা করে আর তারই মেয়ে সাবরিনা আক্তার বার্ষিক প্রিমিয়াম জমা দিতেন ২২০৫ টাকা করে।

কোম্পানীর নিয়মানুযায়ী বারো বছর পর সাবরিনা আক্তারের পাওয়ার কথা ৩৪ হাজার ১১৪ টাকা আর তার মা রেহেনা বেগমের পাওয়ার কথা ২৯ হাজার ৩৮৫ টাকা। রেহেনার পলিসি নাম্বার ০২১৬০৬৩৭ আর তার মেয়ে সাবরিনার পলিসি নাম্বার ০২১৬৪৯১৯।
ভুক্তভোগীরা জানায়, নিয়মানুযায়ী ২০১৯ সালে নির্দিষ্ট সময় অতিক্রম করার পরেও পাওনা অর্থ চাইতে গেলে রাজশাহীস্থ কার্যালয় থেকে তাদের বারবার ফিরিয়ে দেওয়া হয়। আজ না কাল কাল না পরশু এভাবে তারা দুই বছর সময়ক্ষেপন করেন। অবশেষে আমাদের একজন আত্মীয়কে ঢাকাস্থ কাকরাইলে অবস্থিত প্রধান কার্যালয়ে গেলে সেখানের হিসাব শাখা থেকে প্রিমিয়াম রশিদ ও টাকা প্রাপ্তি রশিদের মূল কপি দেখে জানানো হয় যে উভয়ের বীমা মেয়াদ শেষ হয়েছে দু-বছর পূর্বেই।

ঢাকা থেকে একটি রশিদ দেবার পরেও রাজশাহীস্থ কার্যালয়ে ভুক্তভোগী বীমা গ্রহীতাদেরকে দুই বছর অতিক্রম হবার পরেও লাভসহ জমানো অর্থ দিচ্ছেনা প্রগ্রেসিভ ইন্সুরেন্স কোম্পানীর দায়িত্বরতা বলে অভিযোগ করেন তারা। গতকাল রাজশাহী কার্যালয়ের নিচে একটি রেস্টুরেন্টে চাঁপাইনবাগঞ্জ জোনের একটি অফিসিয়াল মিটিং চলাকালীন সময়ে ভুক্তভোগী ঐ দুই নারী বীমা গ্রহীতা স্বশরীরে উপস্থিত হলেও ঢাকা থেকে আগত উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন। বিকেল অবদি উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে তাদের দেখা হয়নি। এদিকে, বিষয়টি নিয়ে রাজশাহী কার্যালয়ে গতকাল বেলা তিনটার সময় গিয়ে অফিস বন্ধ পাওয়াতে সেখানে দায়িত্বরতদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভুক্তভোগী ঐ দুইজন বীমা গ্রহীতা তাদের পাওনা অর্থ পাবার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের সহোযোগীতা চেয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন