১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রুয়েটে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ৫:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রুয়েটে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)-এ ২২-২৪ ডিসেম্বর, তিন দিনব্যাপী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স-২০২১ শুরু। গতকাল বুধবার সকাল ১১.৩০ টায় কেন্দ্রীয় অডিটরিয়ামে জুম প্লাটফর্মের মাধ্যমে এই আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করেন শিক্ষা বিষয়ক উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওঊঊঊ আমেরিকা এর সভাপতি অধ্যাপক ড. মোঃ সাইফুর রহমান, ওঊঊঊ বাংলাদেশ শাখার সভাপতি অধ্যাপক ড. মোঃ মশিউল হক, রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ শামিম আনোয়ার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ও ওঈঊঊঊ ২০২১ আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন। রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, মালেয়শিয়া, চীন, সাইপ্রাস, কোরিয়া সহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক ও প্রযুক্তিবিদরা অংশগ্রহণ করেন। এই আন্তর্জাতিক কনফারেন্সে সর্বমোট ৫১ টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন