১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাকাব’র নতুন এমডি আব্দুল মান্নান

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ৫:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাকাব’র নতুন এমডি আব্দুল মান্নান
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : সম্প্রতি অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনবলে বদলী আদেশপ্রাপ্ত হয়ে মোঃ আব্দুল মান্নান ২১ ডিসেম্বর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ১৩ সেপ্টেম্বর ২০২১ তারিখ হতে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ হতে বি.কম (সম্মান) ও এম.কম ডিগ্রি অর্জনের পর ১৯৯৩ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং জনতা ব্যাংকের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয়ের আন্তর্জাতিক বিভাগে দায়িত্ব পালন করেন।

১৯৯৯ সালে কর্মসংস্থান ব্যাংকে যোগদানের পর ব্যাংকের শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ে উপ-মহাব্যবস্থাপক, মহাব্যবস্থাপক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি ১ নভেম্বর ২০২০ তারিখে সোনালী ব্যাংক লিঃ এ উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেন। কর্মজীবনে এসে এমবিএ ডিগ্রী অর্জনসহ উঅওইই পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বহু প্রশিক্ষণ কর্মসূচিতে সফলভাবে অংশগ্রহন করেন। তিনি ১৯৬৭ সালের ৩০ জুন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন