১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গনিপুরে নৌকার বিজয়ের লক্ষ্যে নির্বাচন পরিচালনা আহবায়ক কমিটির সভা

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ৬:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গনিপুরে নৌকার বিজয়ের লক্ষ্যে নির্বাচন পরিচালনা আহবায়ক কমিটির সভা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : আসন্ন ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন। উক্ত নির্বাচনে গনিপুর ইউনিয়নে নৌকার বিজয়ের লক্ষ্যে নির্বাচন পরিচালনা আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ইউনিয়নের চাঁন্দেরআড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গনিপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাভাপতি, বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার।

ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গনিপুর ইউনিয়ন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবদুল জব্বার প্রাং, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকার চেয়ারম্যান প্রার্থী এস.এম এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, সদস্য জাহেদুর রহিম মিঠু, মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শীতেন্দ্রনাথ প্রাং, আব্দুল আলিম, ইউসুফ আলী, ইছাহাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক,

দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ। সভায় ৯টি ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কেন্দ্র কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক সহ ইউনিয়ন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। সরকারের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব না। এলাকার উন্নয়ন চাইলে নৌকার বিজয় ঘটাতে হবে। দলমত নির্র্বিশেষে এলাকার স্বার্থে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিজয়ে কাজ করতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন