রাকাব ব্যবস্থাপনা পরিচালক’র বিদায় ও বরণ সংবর্ধনা
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রধান কার্যালয়, রাজশাহীতে ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন এবং সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান এর বিদায় ও বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থপক (প্রশাসন) মোঃ জয়নাল আবেদীন, মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) মাকসুদা নাসরীন ও রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ কামিল বুরহান ফিরদৌসসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঋণ অগ্রিম বিভাগ-১ এর উপ-মহাব্যবস্থাপক শওকত শহীদুল ইসলাম। অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে বিদায়ী ব্যবস্থাপনা পরিচালককে ক্রেস্ট প্রদান করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান।
