১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় চুরি হওয়া ৭টি মহিষ উদ্ধার

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ৮:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘায় চুরি হওয়া ৭টি মহিষ উদ্ধার
বিজ্ঞাপন

এফএনএস : রাজশাহীর বাঘায় চুরি হওয়া ৭টি মহিষ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে লালপুরের বিলমাড়িয়া ও তার দক্ষিনে পদ্মার মধ্যে চর এলাকা থেকে এই মহিষগুলো উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট্র সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার পদ্মার মধ্যে পলাশি ফতেপুর চরের ইদ্রিস খামারুর বাতানবাড়ি থেকে রোববার ভোর ৪টার দিকে মহিষগুলো চুরি হয়। চুরি হওয়ার কিছুক্ষনের মধ্যে বাঘা থানার পুলিশকে বিষয়টি অবগত করা হয়। পুলিশ তাৎক্ষনিক অভিযান শুরু করেন।

চার ঘন্টা অভিযান পরিচালনা করে লালপুর উপজেলা বিলমাড়িয়া ও তার দক্ষিনে চরের মধ্যে থেকে মহিষগুলো উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিত টের পেয়ে চোর পালিয়ে যাওয়ার কারণে কাউকে গ্রেফতার করা যায়নি। বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি জানার পর চার ঘন্টার ব্যবধানে মহিষগুলো উদ্ধার করা হয়েছে। কাউকে গ্রেফতার করা যায়নি। চোরকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন