সাবেক মন্ত্রী সরদার আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত
সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় সাবেক মন্ত্রী সরদার আমজাদ হোসেন এঁর ৭ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল রবিবার এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি হামিরকুৎসায় (আলোক নগর) গণভোেেজর আয়োজন করা হয়। মরহুমের কবর জিয়ারত, কুরআন তেলাওয়াত , দোয়া খায়ের, প্রয়াত সাবেক মন্ত্রী সরদার আমজাদ হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে বিশেষ আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরদার আমজাদ হোসেনের একমাত্র সন্তান সরদার সানিরাত হোসেন শুভ, স্বজন ওয়াহিদুজ্জামান আজাদ, হামিরকুৎসা ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রাশেদুল হক ফিরোজ সহ এলাকার সকল শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরদার আমজাদ হোসেন ১৯৩৯ সালের ২ রা মার্চ জন্ম গ্রহণ করেন। মৃত্যু বরণ করেছেন ২০১৪ সালের ১৯ ডিসেম্বর। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য,পশু সম্পদ ও ভূমি মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সুচারুরূপে দায়িত্ব পালন করেছেন।
