বাগমারায় ১১ চেয়ারম্যান প্রার্থীসহ ৫২ জনের মনোনয়নপত্র প্রত্যাহার
শামীম রেজা, মচমইল : আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহীর বাগমারায় ১৬টি ইউনিয়নে ১১জন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রোববার বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেন প্রার্থীগণ। এদিকে যে সকল প্রার্থী বৈধ বলে গণ্য হয়েছে তাঁদের মাঝে সোমবার (২০ ডিসেম্বর) প্রতিক বরাদ্দ দেয়া হবে। ৫ জানুয়ারী এক যোগে উপজেলার ১৬ টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী শাহানাজ বেগম, সুরাত আলী এবং মামিনুল ইসলাম সেই সাথে সংরক্ষিত মহিলা সদস্য ১ জন এবং সাধারণ সদস্য পদে ৩ জন, নরদাশ ইউনিয়নে সদস্য পদে ৭ জন প্রত্যাহার করেছেন। আউচপাড়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য ১ এবং সাধারণ সদস্য পদে ১ জনের মনোনয়নপত্র প্রত্যাহার, শ্রীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আনিছার রহমান এবং সাধারণ সদস্য পদে ৩ জন প্রত্যাহার করেছেন,
বাসুপাড়া ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১ জন প্রত্যাহার করেছেন, শুভডাঙ্গা ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১ জনের মনোনয়নপত্র প্রত্যাহার, মাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নাছিমা বেগম এবং সাধারণ সদস্য পদে ১ জনের মনোনয়ন পত্র প্রত্যাহার, গনিপুর ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য ১ এবং সাধারণ সদস্য পদে ১ জনের মনোনয়নপত্র প্রত্যাহার, ঝিকরা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ফাইমা বিবি এবং সাধারণ সদস্য পদে ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার, গোয়ালকান্দি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪ জনের প্রত্যাহার, হামিরকুৎসা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল বারি, মাহাবুর রহমান, জাহাঙ্গীর আলম ও দেলোয়ার হোসেন এবং সাধারণ সদস্য পদে ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার, যোগীপাড়া ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১ জনের এবং সোনাডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী তহিদুল ইসলাম,
সংরক্ষিত মহিলা সদস্য ১ জন এবং সাধারণ সদস্য পদে ৪ জন মনোনয়পত্র প্রত্যাহার করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বৈধ প্রার্থীদের মাঝে সোমবার প্রতিক বরাদ্দ দেয়া হবে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
