সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ভারতের

Paris
Update : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

এফএনএস : পরমাণু অস্ত্রবাহী নতুন প্রজন্মের সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। গতকাল শনিবার উড়িষ্যা উপকূল থেকে অগ্নি সিরিজের ‘অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র’ সফল উৎক্ষেপণ হয়। গতকাল শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। খবরে বলা হয়েছে, এটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এক থেকে দুই হাজার কিলোমিটারের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। ওয়্যারহেড ওজন দেড় হাজার থেকে তিন হাজার কিলোগ্রামের মধ্যে।

এএনআই-এর প্রতিবেদনে বলা হয়েছে, এতে পরমাণু সক্ষম কৌশলগত ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইম-এ অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এক কর্মকর্তার বরাতে এএনআই জানিয়েছে, ‘ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি উচ্চ স্তরের নির্ভুলতার সঙ্গে তার সমস্ত মিশনের উদ্দেশ্য পূরণ করেছে।’ এর আগে চলতি মাসের ৭ তারিখ সফলভাবে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সংস্করণের পরীক্ষা চালায় ভারত। প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্রহ্মোস উন্নয়নের একটি ‘প্রধান মাইলফলক’ হিসাবে বর্ণনা করেছে। সম্প্রতি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রও সফল পরীক্ষা চালায় দেশটির সরকার।


আরোও অন্যান্য খবর
Paris