১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ৭:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আন্তর্জাতিক ‘অভিবাসী দিবস পালিত’ হয়েছে। গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ শ্লোগানকে সামনে রেখে একটি বিশাল র‌্যালি রাজশাহী কালেক্টরেট পার্ক থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর এসে শেষ হয়।

রাজশাহী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) শাহানা আখতার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কল্যাণ চৌধুরী এঁর সভাপতিত্বে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহা. আব্দুল হান্নান। সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, রাজশাহী টিটিসির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এস.এম ইমদাদুল হক, মহিলা টিটিসির অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, রাজশাহী প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মো. আখলাকুর রহমান উজ্জল, পূনর্বাসন কর্মকর্তা কাইছার হামিদসহ অভিবাসী কর্মীরা।

সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অভিবাসনকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে। প্রবাসে আমাদের দেশের নাগরিকদের সর্বাধিক সুরক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহন করেছে। বৈধ পথে বৈদেশিক মুদ্রা আনয়নের জন্যে দুই শতাংশ হারে প্রণোদনা প্রদান করা হচ্ছে। প্রবাস গমনেচ্ছুকদের দক্ষতা সৃষ্টির লক্ষ্যে কারিগরি ও প্রযুক্তি শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণে প্লাটফর্ম তৈরী করে দিয়েছে। জামানতবিহীন ঋণ প্রদানের পরিধি বিস্তৃত করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা সরকারের প্রদত্ত এসব সুবিধা গ্রহন করে নিরাপদ অভিবাসনের মাধ্যমে নিজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন