১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিকের ট্রেড লাইসেন্সের অস্থায়ী আদায় ক্যাম্প ১৯ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ৭:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিকের ট্রেড লাইসেন্সের অস্থায়ী আদায় ক্যাম্প ১৯ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স এর অস্থায়ী আদায় ক্যাম্প স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাইদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মানিত ব্যবসায়ীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৯ ডিসেম্বর ২০২১ হতে ২২ ডিসেম্বর পর্যন্ত বিনোদপুর বাজার সিটি কর্পোরেশন মার্কেটে ট্রেড লাইসেন্স এর অস্থায়ী আদায় ক্যাম্প স্থাপন করা হয়েছে।

প্রতিদিন সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত অস্থায়ী আদায় ক্যাম্পে ট্রেড লাইসেন্স সংক্রান্ত কার্যক্রম চলমান থাকবে। বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।সম্মানিত ব্যবসায়ীগণকে ট্রেড লাইসেন্স এর উপর আরোপিত সারচার্জ মওকুফের সুযোগ গ্রহণ করে ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য অনুরোধ করা হলো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন