৫নং ওয়ার্ডে শেখ রাসেল ইপিআই টিকাদান ও স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ বিজয়ের ৫০ বছর ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডে ইপিআই টিকাদান ও স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করা হয়। বাংলাদেশের বিজয়ের সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে ৫নং ওয়ার্ড ইপিআই টিকাদান ও স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করা হয়।
রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদিক আজিজুল আলম বেন্টু, রাসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ এফ এম আঞ্জুমান আরা বেগম, প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহুসন আলী, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব চৌধুরী, রাসিক সংরক্ষিত কাউন্সিলর জোন-২ আয়েশা খাতুন নাদিরা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, দিগন্ত প্রসারী ক্লাব সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল হক, আলহাজ্ব এ.কে মাসুদ সহ স্থানীয় শুধীজন।
