রাজশাহী মুক্ত দিবস পালিত
প্রেস বিজ্ঞপ্তি : ৫০ তম রাজশাহী মুক্ত দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার (১৮ ডিসেম্বর) রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে এ দিবস পালন করা হয়। দিবসটি পালনে এদিন বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য মুক্তিযুদ্ধকালীন বাংলার কথা‘র কলম সৈনিক বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জুলফিকার। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী প্রেসক্লাবের সহঃ সভাপতি আবু সালে মো. ফাত্তাহ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্øাহ আমান। এ সময় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ২৬ নম্বর ওয়ার্ডের আহবায়ক মো. ইউসুফ, সদস্য রাকিবুল হাসান শুভ, আরিফুল ইসলাম, আইয়ুব আলী তালুকদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
