১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে উপজেলা চেয়ারম্যানের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ৬:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে উপজেলা চেয়ারম্যানের শীতবস্ত্র বিতরণ
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র জনগোষ্ঠির জন্য প্রধানমন্ত্রীর দেয়া অনুদান শীতবস্ত্র স্থানীয় সাংসদের পক্ষে তার প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বিতরণ করেছেন। গতকাল শনিবার উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) বিল্লী স্কুল এন্ড কলেজ মাঠে অসহায় এসব মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

এদিকে একই দিন এর আগে উপজেলার বাঁধাইড় ইউনিয়ন ইউপিতে প্রাক বড়দিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। জানা গেছে, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প বাধাইড় বিডি-০২৪৭ এর উদ্যোগে বাধাইড় মিশন লুথারেন চার্চ চত্ত্বরে আয়োজিত প্রাক্ বড়দিন উদযাপন -২০২১ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, রবিউল ইসলাম প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন