সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বলিউডে ক্যারিয়ার শুরু করছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান

Paris
Update : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

এফএনএস : বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। মাদক মামলায় জামিনের পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। ইতোমধ্যেই আরিয়ানকে এনসিবির কার্যালয়ে সাপ্তাহিক হাজিরা দেওয়ার শর্ত থেকে নিষ্কৃতি দিয়েছে বোম্বে হাইকোর্ট। এবার শোনা যাচ্ছে, শিগগির বলিউডে ক্যারিয়ার শুরু করবেন শাহরুখপুত্র। ভারতের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমা বানানো সংক্রান্ত ওয়ার্কশপের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল আরিয়ানের। একই সঙ্গে হলিউডের কয়েকটি বড় প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নেওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু মাদক মামলায় জামিন পাওয়ার জন্য পাসপোর্ট জমা রাখতে হয়েছে তাকে।

ফলে বিদেশে যাওয়ার সুযোগ নেই। তবে মাদক মামলা আরিয়ানের ক্যারিয়ারে যাতে কোনো প্রভাব ফেলতে না পারে, সে কারণে শাহরুখ ঠিক করেছেন ছেলেকে দেশেই ফিল্ম ওয়ার্কশপ করাবেন। বলিউডের কিছু নামকরা প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করে সিনেমা বানানো সংক্রান্ত বিষয়ে হাতেখড়ি হবে আরিয়ানের। সেই কারণে দু-একটি প্রযোজনা সংস্থার সঙ্গে কথাও বলেছেন শাহরুখ। এর মধ্যে রয়েছে আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস ও করণ জোহরের ধর্মা প্রোডাকশন।

হয়তো করণ জোহরের পরবর্তী বিগ বাজেট সিনেমা তখত-এ আরিয়ানকে দেখা যেতে পারে সহকারী পরিচালক হিসেবে। আবার এও শোনা যাচ্ছে, তার আগেই শাহরুখের আসন্ন সিনেমা পাঠানে কাজ করতে পারেন আরিয়ান। গত ১০ অক্টোবর থেকে স্পেনে শুরু হওয়ার কথা ছিল পাঠানের দ্বিতীয় পর্বের শুটিং। তবে সেসময় শাহরুখপুত্রের জামিন না হওয়ায় সিনেমাটির শুটিং স্থগিত করে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। এবার হয়তো এই সিনেমা দিয়েই বলিউডে যাত্রা শুরু হতে পারে আরিয়ানের।


আরোও অন্যান্য খবর
Paris