১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ছোটবনগ্রাম হেদায়েতুন আঞ্জুমান জামে মসজিদে ২১ সদস্যের কমিটি

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১, ১২:২৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
ছোটবনগ্রাম হেদায়েতুন আঞ্জুমান জামে মসজিদে ২১ সদস্যের কমিটি
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল শুক্রবার পবিত্র জুম্মার নামাজ ছোটবনগ্রাম হেদায়েতুন আঞ্জুমান জামে মসজিদে আদায় করেন এবং মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন ডাবলু সরকার। পরে অত্র মসজিদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। ছোটবনগ্রাম হেদায়েতুন আঞ্জুমান জামে মসজিদে নবনির্বাচিত সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল সোবহান ইঞ্জিনিয়ারসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এদিকে ছোটবনগ্রাম নিবাসী শহিদুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শহিদুল ইসলাম এর জানাযার নামাজ শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিটে ছোটবনগ্রাম ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন