সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চীনের পাল্টা হুঁশিয়ারি

Paris
Update : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

এফএনএস : মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে সম্প্রতি চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন ওই নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করে দ্রুত তা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে বেপরোয়া উল্লেখ করে পাল্টা আঘাতের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে নীতিভ্রষ্ট কাজ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে দ্রুত এই ভুল সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে চীনের স্বার্থ ক্ষুন্ন করে অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর হুঁশিয়ারিও দেন তিনি।

স্থানীয় সময় গত সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি বেপরোয়া আচরণ করে তাহলে এর পাল্টা জবাব দেবে চীনও। তিনি এ সময় আরও বলেন, বেইজিং সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থ রক্ষার জন্য তার সংকল্পে অটল। দক্ষিণ চীন সাগর, হংকং, তাইওয়ান ও জিনজিয়াং প্রদেশের ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের গণতান্ত্রিক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয় তাইওয়ানকে। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। সম্প্রতি ২০২২ সালে চীনের বেইজিংয়ে উইন্টার অলিম্পিক বয়কটের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এরপর গত শুক্রবার বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে চীন, মিয়ানমার, উত্তর কোরিয়া ও বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।


আরোও অন্যান্য খবর
Paris