সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

প্রস্তুতি নিচ্ছেন মিম

Paris
Update : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

এফএনএস : ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি অ্যাওয়ার্ডে অংশ নিয়ে শনিবার ঢাকায় ফিরেছেন তিনি। আর ফিরেই অংশ নিয়েছেন দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘অন্তর্জাল’ চলচ্চিত্রের শুটিংয়ে। চলচ্চিত্রটির একেবারে শেষ অংশের কাজ করছেন এই নায়িকা। মিম জানালেন, এই সিনেমার কাজ শেষ করেই তাকে প্রস্ততি নিতে হবে নতুন মিশনের। বলা যায় কোমর বেঁধেই শক্তপোক্ত হয়ে মাঠে নামছেন তিনি। কারণ তার আগামী সিনেমা ‘এমআর-নাইন’-এ একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করতে হবে তাকে। যার জন্য তাকে নিতে হবে লম্বা সময়ের প্রস্তুতি। চরিত্রের প্রয়োজনে তাকে ফাইট শিখতে হবে।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও হলিউডের সিলভার নাইনের তত্ত্বাবধানে জানুয়ারির শেষভাগে ফাইট অনুশীলন করবেন তিনি। ফেব্রুয়ারিতে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে চিত্রনাট্য ধরে নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে চান এ নায়িকা। মিম আরও জানান, সিনেমায় তার বেশিরভাগ সংলাপ ইংরেজি ভাষায়। প্রস্তুতির ক্ষেত্রে সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে।

সিনেমায় মাসুদ রানার ভূমিকায় তরুণ অভিনেতা এবিএম সুমনকে নির্বাচন করেছেন চরিত্রের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন। আর নবনীতা চরিত্রে সৈয়দা তৌহিদা হক অমনি নামে এক তরুণ মডেলকে চুক্তিবদ্ধ করা হয়েছে। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য ইতোমধ্যে ‘আয়রন ম্যান-২’ চলচ্চিত্রের অভিনেতা মিকি রুর্কি, ‘দ্য ট্রান্সপোর্টার’, ‘এভারলি’সহ বেশ কয়েকটি হলিউডি সিনেমার অভিনেত্রী গাব্রিয়েলা রাইট ও ভারতীয় রেসলার দ্য খালি চুক্তিবদ্ধ হয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris