১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাসুপাড়ায় নৌকায় বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ৯:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাসুপাড়ায় নৌকায় বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নে নৌকার বিজয়ের লক্ষ্যে চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দ্বীপনগর কলেজ মাঠে আওয়ামী লীগ নেতা আব্দুল মালেকের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মালেক, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক, সাবেক সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দীন, আলতাফ হোসেন। প্রধান অতিথি চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। সরকারের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান ছাড়া এলাকার উন্নয়ন সম্ভব না।

এলাকার উন্নয়ন চাইলে নৌকার বিজয় ঘটাতে হবে। দলমত নির্র্বিশেষে এলাকার স্বার্থে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিজয়ে কাজ করতে হবে। বাসুপাড়ায় এরই মধ্যে নৌকার বিজয়ের লক্ষ্যে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছেন। বিপুল ভোটে নৌকার বিজয়ের লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রস্তুতি সভা সহ নিয়োমিত উঠান বৈঠক করে চলেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন