১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে ৭০০ গ্রাম গাঁজাসহ ৩ ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ৯:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে ৭০০ গ্রাম গাঁজাসহ ৩ ব্যবসায়ী আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ৭০০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামীরা হলো রাজশাহী জেলার বানেশ্বর থান্ডারপাড়ার আঃ খালেকের ছেলে মোঃ মানিক আলী (২১), মৃত শরিফুল ইসলামের ছেলে মোঃ আরমান হোসেন বাবু (২৮) ও রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়ার মৃত মজিবর রহমানের ছেলে মোঃ মেরাজুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের একটি টিম গত সোমবার রাত ১০ টায় রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়া হতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ মানিক আলী, মোঃ আরমান হোসেন বাবু ও মোঃ মেরাজুল ইসলামকে আটক করে। এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে প্রায় ১০ হাজার টাকা মূল্যের ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন