১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় ২৪০ জন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ৯:০২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় ২৪০ জন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২৪০ জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সদস্যদের এ সংবর্ধনা দেয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সংসদ সদস্য আয়েন উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লসমী চাকমা’র সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাসুন্নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী ও ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) শেখ এহসান উদ্দিন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান। তিনি অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের ঘরবাড়ি দেওয়াসহ অসুস্থ্যদের চিকিৎসা, অসহায়দের সহায়তা, তাদের সন্তানদের কর্মসংস্থানের দাবীতে বক্তব্য করেন। সভায় মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস আছে। বঙ্গবন্ধু নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে যুদ্ধ করেছেন দেশ স্বাধীন করেছে। আপনাদের ত্যাগ কোনদিনও ভোলার নয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সঞ্জয় মোহন সরকার, আমার বাড়ি আমার খামার কর্মকর্তা শাহানাজ পারভীন। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপজেলার জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ প্রমুখ। সভাপতি বক্তব্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা ইউএনও বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি মুক্তিযোদ্ধার মঙ্গল কামনা করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন