সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

রাশিয়াকে হুঁশিয়ার করলেন বাইডেন

Paris
Update : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

এফএনএস : ইউক্রেনে আক্রমণ করলে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গত শনিবার সাংবাদিকদের তিনি বলেন, রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায় তবে দেশটিকে বিধ্বংসী অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে বলে পুতিনকে তিনি বুঝিয়ে দিয়েছেন। খবর রয়টার্সের গত সপ্তাহে বাইডেন ভার্চ্যুয়ালি প্রায় দুই ঘণ্টা পুতিনের সঙ্গে কথা বলেন।

ওই আলোচনার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আমি প্রেসিডেন্ট পুতিনকে একেবারে পরিষ্কার করে দিয়েছি…তিনি যদি ইউক্রেনের দিকে অগ্রসর হন, তার দেশের অর্থনীতির জন্য পরিণতি হবে বিধ্বংসী।’ ইউক্রেনের অভিযোগ, দেশটিতে আক্রমণ চালাতে সীমান্ত এলাকায় রাশিয়া বিপুলসংখ্যক সেনা সমাবেশ ঘটিয়েছে। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে আসছে।


আরোও অন্যান্য খবর
Paris