রাজশাহীতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড মো হুমায়ুন কবীর। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবসের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল (ই.ই.ই) বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আরিফুর রহমান, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জিয়াউল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জিয়াউল হক, অভিজিত সরকার সহকারী কমিশনার (সাধারণ শাখা),
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা) কৌশিক আহমেদ। এর আগে বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর থেকে একটি বিশাল র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এতে জেলা প্রশাসক আব্দুল জলিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ অংশগ্রহণ করেন।
