১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাঘায় ইউপি নির্বাচনী আচরণ বিধি নিয়ে মতবিনিময় সভা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ৬:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাঘায় ইউপি নির্বাচনী আচরণ বিধি নিয়ে মতবিনিময় সভা
বিজ্ঞাপন

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় বাউসা, আড়ানি ও চকরাজাপুর তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন আইন শৃঙ্খলা ও আচরণ বিধি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা দুইটায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানার সভাপতিত্বে মোজাহার হোসেন মহিলা কলেজের হলরুমে ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারি সকল প্রার্থীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আগামী ২৬ ডিসেম্বর বাঘায় তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরেপেক্ষভাবে পরিচালনা করতে সকল প্রার্থীদের সহযোগীতা প্রয়োজন। প্রার্থীদের সহযোগিতা ছাড়া প্রশাসনের একার পক্ষে নির্বাচন শুষ্ঠ ও অবাধ করা কঠিন। আপনাদের প্রত্যেক প্রার্থীকে আচরনবিধি দেয়া হয়েছে। আপনারা সবাই সেটা একাধিক বার পড়বেন এবং আইনের প্রতি শ্রদ্ধাবোধ রেখে নির্দেশনা মেনে চলবেন। কোন প্রার্থী নির্বাচনি আচরণ বিধি ভঙ্গ করলে সাথে সাথে আমাকে জানাবেন। আমি তাৎক্ষনিক ব্যবস্থা নেব।

এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন, প্রয়োজনে উনার কাছে জানাবেন। তিনি আরও বলেন, তবে কেউ কারও বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করবেননা। নির্বাচনের আগে অর্থাৎ ২৪ ডিসেম্বর মধ্য রাত থেকে নির্বাচনের দিন পর্যন্ত নিজ নিজ এলাকায় কোন বহিরাগত, বা অন্য এলাকার কোন মানুষ অথবা মোটর গাড়ী নিয়ে যাতায়াত করা কিংবা অবস্থান করতে দিবেননা। সেজন্য যার যার অবস্থান থেকে সবাইকে সে বিষয়ে নজর রাখতে হবে।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুজিবুল আলমের সঞ্চালনায় সভায় অন্যান্েযর মধ্েয বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল চেয়ারম্যান পদপ্রার্থী, এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান, বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন