১২ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শোক সংবাদ

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ৬:২২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শোক সংবাদ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য এনামুল হক কলিন্স এর বড় বোন ও বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখার সভাপতি মাইনুল ইসলাম বাপ্পি’র মাতা আশানুর বেগম মিনা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখার সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আশানুর বেগম মিনা এর জানযার নামাজ গতকাল রবিবার বাদ যোহর নগরীর হাজী লাল মোহাম্মদ ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি নাঈমুল হুদা রানা, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সদস্য ইসমাইল হোসেন, মাসুদ আহম্মেদ, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।

এদিকে, রামচন্দ্রপুর নিবাসী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সেকশন অফিসার গৌতম মোহন চৌধুরী ও রাজশাহী মটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মোহন চৌধুরী গণেশের পিতা লক্ষণ মোহন চৌধুরী পরলোকগমন করেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় নেতৃদ্বয় মৃতের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। রবিবার দুপুর ১টায় রাজশাহী পঞ্চপট্টি শ্মশানঘাটে লক্ষণ মোহন চৌধুরী এর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপ-দপ্তর সম্পাদক পংকজ দে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন