৫নং ওয়ার্ডে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেন উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনে ৫নং ওয়ার্ডে জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের লাল ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। গতকাল শনিবার সকালে মহিষবাথান মহল্লায় জাতীয় ভিটামিন-‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্টানে শুন্য থেকে এগার মাস বয়সী শিশুকে নীল ও এক বছর থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর কামরুজ্জামান কামরু বলেন একটি সুস্থ্য শিশু একটি সুস্থ্য দেশ ও জাতি গড়তে পারে।
এ কারনে বাচ্চাদের ক্ষেত্রে অভিভাবকদের সচেতন থাকতে বলেন। এসময় তিনি বলেন বাচ্চাদের স্বাস্থ সেবায় ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সর্বদা প্রস্তুত থাকে। ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৫নং ওয়ার্ডের ১১টি কেন্দ্র হতে ওয়ার্ডের প্রায় ১৯০০ শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় কাউন্সিলর কামরু উপস্থিত অভিভাবকদের উদ্দ্যেশে করোনা (কোভিড-১৯) মোকাবেলায় বাচ্চাদের প্রতি বিশেষ যত্ন ও রোগবালায়ে প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা ও শীতকালীন বিভিন্ন শারিরীক সমস্যায় শীশুদের যত্ন নেওয়ার প্রতি বিশেষ আহবান জানান। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ড সচিব সালে আবু উমাইয়া ও ৫নং ওয়ার্ড স্বাস্থ্য সহকারী (টিম লিডার) তারেক হাসান।
