মোহনপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়ি ভাংচুরের অভিযোগ
স্টাফ রির্পোটার : রাজশাহীর মোহনপুরে পূর্ব শত্রুতার জের ধরে পাকা বাড়ি ঘর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার ধুরইল গ্রামের হাটপাড়ার শামসুজ্জোহা ১০-১৫ জনকে আসামী করে মোহনপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন, গত সোমবার বেলা ১১ টার দিকে মোঃ কালাম হোসেন (৫০), গফুর আলী (৬০), আব্দুর সালাম (৪৫) সর্বপিতা মৃত শুকচান আলী, সাইদুর ইসলাম (৪৫), মঞ্জুর রহমান (৪০) উভয়ের পিতা মৃত আব্দুল মজিদ, আব্দুল লতিফ (৩৫) পিতা মৃত জাবেদ আলী, বেলাল হোসেন (৩০) পিতা অজ্ঞাত, মোঃ এনামুল হক (৩০),
আমিনুল ইসলাম (২৮) উভয়ের পিতা জাফর মৃধা, মোঃ কাবুল হোসেন পিতাঃ মৃত নজর আলী সর্ব সাং ধুরইল হাটপাড়া সহ ১০/১৫ জন পূর্ব শত্রুতার জের ধরে অর্তকিত ভাবে হাতুড়ি শাবল নিয়ে হামলা করে বাড়ির ছাদে উঠে ছাদ সহ পুরো বাড়ি ভাংচুর শুরু করে। ভাংচুরে বাধা দিলে ন্যয় অন্যায় ভাষায় গালিগালাজ করতে থাকে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয় এবং আমি কোন প্রকার বিচার বা আইনী সহায়তার জন্য থানায় গেলে আমাকেসহ পুরো পরিবারের প্রাণ নাশের হুমকি দেয়।
