রাজশাহীতে মানবাধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও মানবাধিকার সুরক্ষা দাও’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জিয়াউল হক। বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী মানবাধিকার জোটের সদস্য সচিব রাজকুমার সাঁও। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার প্রকল্প সমন্বয়ক মোহা. সাইফুল ইসলাম, আতিয়া তানসিসা, মোস্তাক আহম্মেদ, ফাতেমা সরকার, নাজমুন নাহার সুমি সহ রাজশাহী জেলার হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্কের ও বিভিন্ন এনজিওর কর্মকর্তাবৃন্দ।
