সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ওটিটি অ্যাওয়ার্ড জয় করলেন যারা

Paris
Update : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

এফএনএস : ডিজিটাল মাধ্যম ওটিটি আসার পর থেকেই যেন বিনোদন জগতের কন্টেন্টে ভিন্নতা বহুগুণে বেড়ে গেছে। সেই সঙ্গে অসংখ্য অভিনেতা-অভিনেত্রী তাদের পরফরম্যান্সের মাধ্যমে জায়গা করে নিচ্ছেন দর্শক মনে। তাইতো এই মাধ্যমে কাজ করা শিল্পীদের আরও উৎসাহিত ও সম্মানিত করতে অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ নেয় ভারতের বিখ্যাত ম্যাগাজিন ফিল্মফেয়ার। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেছে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডের দ্বিতীয় আসর। এতে সর্বোচ্চ সংখ্যক পুরস্কার ঘরে তুলেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ফ্যামিলিম্যান সিজন-২, স্ক্যাম১৯৯২ ও গুল্লাক সিজন-২।

সেরা সিরিজ নির্বাচিত হয়েছে স্ক্যাম১৯৯২, সেরা পরিচালক (সিরিজ) হানসাল মেহতা-স্ক্যাম১৯৯২, সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) প্রতীক ঘান্ধী-স্ক্যাম১৯৯২, সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) সামান্থা রুথ প্রভু-ফ্যামিলিম্যান সিজন২, সেরা অভিনেতা (ড্রামা সিরিজ-সমালোচক) মনোজ বাজপায়ী-ফ্যামিলিম্যান সিজন২, সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ-সমালোচক) হুমা কুরেইশি-মহারানি, সেরা পরিচালক (সিরিজ-সমালোচক) রাজ এণ্ড ডিকে-ফ্যামিলিম্যান সিজন২ ও সেরা সিরিজ (সমালোচক) মির্জাপুর সিজন২।

ওয়েব অরিজিনাল ফিল্ম ক্যাটাগরিতে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী-সিরিয়াসম্যান, সেরা অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা-আজিব দাস্তানা, সেরা সিনেমা সিরিয়াসম্যান, সেরা সহঅভিনেত্রী রাধিকা মাদান-রয় ও সেরা সহঅভিনেতা আশুতোশ রানা-পাগলায়েট। এছাড়া সেরা সহঅভিনেতা (ড্রামা সিরিজ) শারিভ হাশমি-ফ্যামিলিম্যান সিজন২, সেরা সহঅভিনেত্রী (ড্রামা সিরিজ) আমরুতা শুভাষ- বুম্বে বেগমস সিরিজের জন্য ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড জিতেছেন। এর বাইরে কমেডি ক্যাটাগরিতে সেরা সিরিজ নির্বাচিত হয়েছে গুল্লাক সিজন-২।

সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ) গীতাঞ্জলি কুলকার্নি-গুল্লাক সিজন২, সেরা অভিনেতা (কমেডি সিরিজ) জামিল খান-গুল্লাক সিজন২, সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ-সমালোচক) কানি কুসরুতি-ওকে কম্পিউটার, সেরা অভিনেতা (কমেডি সিরিজ-সমালোচক) সুনীল গ্রোভার-সানফ্লাওয়ার, সেরা সহঅভিনেত্রী (কমেডি সিরিজ) সুনিতা রাজওয়ার-গুল্লাক সিজন২, সেরা সহঅভিনেতা (কমেডি সিরিজ) ভাইবাভ রাজ গুপ্তা-গুল্লাক সিজন২।


আরোও অন্যান্য খবর
Paris