রাজশাহী আসক ফাউন্ডেশন উদ্যোগে র্যালী ও পথসভা
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে “সমতা- বৈসম্য হ্রাস করা, মানবাধিকারের অগ্রগতি” শির্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর রাজশাহী জেলা শাখার আয়োজনে একটি বর্নাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং সভাপতিত্ব করেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর রাজশাহী জেলা শাখার সভাপতি প্রকৌশলী জনাব জিয়া উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের সঞ্চালনায় এবং সার্বিক তত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক জনাব প্রকৌশলী মো: আরিফুল ইসলাস আরিফ। নগরীর লক্ষীপুর মোড় সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে থেকে গতকাল শুক্রবার সকাল ১০টার সময় এই র্যালী শুরু হয়। সিএনবি’র মোড় প্রদক্ষিণ করে পুন:রায় বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এসে পথসভা করে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুল ইসলাম আরিফ।
এছাড়াও অন্যান্যদের মধ্যো বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান, সহ-সভাপতি এ্যাড. মাজেদুল আলম শিবলী, কামরুজ্জামান রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মিস মোহনা, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মাকসুদা আলম, অন্যতম সদস্য ড্যানিয়েল আহমেদ, নারী উদ্যোক্তা ফাতেমা আক্তার প্রমুখ।
