সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

মিয়ানমারে ১১ জনকে গুলি করে ও পুড়িয়ে হত্যা : রয়টার্স

Paris
Update : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

এফএনএস : মিয়ানমারে জান্তা সরকারের বিরোধিতা করায় ১১ জনকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দেশটির সাগাইং অঞ্চলের একটি গ্রামে এ হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। স্থানীয়রা বলছেন, সাগাইং অঞ্চলের একটি গ্রামে অনেককে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ এখনও বেঁচে আছেন। এ বিষয়ে ওই এলাকায় কাজ করেন এমন এক স্বেচ্ছাসেবীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত মঙ্গলবার ‘দন তাও’ গ্রামে ওই হত্যাকাণ্ড চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের লাশের বিভৎস ছবি ছড়িয়ে পড়েছে। মিয়ানমার নাও নামের একটি অনলাইন পোর্টালে এগুলোকে দন তাও গ্রামে নিহতদের মরদেহ বলে উল্লেখ করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা দখলে নিয়ে রেখেছে সেনাবাহিনী। নির্বাচনে কারচুপি হয়েছে এমন অভিযোগ এনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চি’র এনএলডি সরকারকে উৎখাত করে ক্ষমতার দখল নেয় সেনাবাহিনী অভ্যুত্থানের পর থেকেই সামরিক সরকারের বিপক্ষে সরব মিয়ানমারের লোকজন। এ পর্যন্ত সেনা সদস্যদের হাতে দেশটিতে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris